Latest Post

6/recent/ticker-posts

চাঁদ যে কক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে তার আকার গোলাককার নয়, উপবৃত্তাকার। আর এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য সবসময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান থাকে না, কম-বেশি হয়। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার (প্রায়)। আজ ওই দূরত্ব কমে হবে ৩,৫৬,০৩৫ কিলোমিটারের মতো। অর্থাৎ, চাঁদ প্রায় ২৮,৩৬৫ কিলোমিটার পৃথিবীর কাছে চলে আসবে। চাঁদ যখন পৃথিবীর সবথেকে কাছে আসে তখন তাকে সুপার মুন বলে। অন্যদিকে চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন সবথেকে বেশি হয়, তখন তাকে বলা হয় মাইক্রো মুন। এপ্রিল মাসের পূর্ণিমা পুরোনো নেটিভ আমেরিকান সংস্কৃতি অনুসারে গোলাপি চাঁদ নামে পরিচিত। তাই আসন্ন পূর্ণিমাকে “সুপার পিঙ্ক মুন” নামকরণ করা হয়েছে। যদিও চাঁদ আদৌ কোনো গোলাপি বর্ণ ধারণ করবে না। প্রতি পূর্ণিমায় চাঁদ যেমন দেখতে হয় সুপার পিঙ্ক মুনও তেমনই দেখতে হবে। শুধু অন্যান্য পূর্ণিমার চাঁদের চেয়ে আজকের চাঁদ ১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। যদিও সেটাও খালি চোখে দেখে বোঝা সম্ভব নয়। জ্যোতির্বিজ্ঞানীরা মাপজোখ করে বুঝতে পারেন। তাহলে একে গোলাপি চাঁদ বলা হয় কেন? বসন্ত ঋতুতে উত্তর-পূর্ব আমেরিকায় ওয়াল্ড গ্রাউন্ড ফিলক্স বা মস ফুল নামে উজ্জ্বল গোলাপি রঙের এক ধরনের বুনো ফুল ফোটে। পূর্ণিমার চাঁদের আলোয় আমেরিকার ওই এলাকা তখন গোলাপি রঙে সেজে ওঠে। এই অপরূপ দৃশ্য থেকেই  ওই নামকরণ।
সুপার মুন

গোলাপি চাঁদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ